কিশোরগঞ্জের হোসেনপুরে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার দুইজনের মধ্যে রবিকুল (৪০), উপজেলার গলাচিপা এলাকার ইব্রাহিমের ছেলে। তাকে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে উপজেলার উত্তর কুড়িমারা এলাকার খোকনের স্ত্রী খাজিদা (৪০) কে তিন কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
শনিবার, ৩১ মে দুপুর ১টার দিকে রকিবুলকে ও একই দিন সাড়ে ৩টার দিকে খাদিজাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে হোসেনপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।