কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও পত্রিকার আইডিকার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২১ মে সকাল সাড়ে ১১টায় কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলার ১৩টি উপজেলার প্রতিনিধিদের পত্রিকার আইডিকার্ড বিতরণ করা হয়।
পত্রিকাটির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো. ইমরান হোসেনের সভাপতিত্বে ও তৌকির ইসলাম তন্ময় এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি একে নাছিম খান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিডিচ্যানেলফোর এর প্রধান সম্পাদক আহমাদ ফরিদ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, দৈনিক আজকের সারাদিন এর নির্বাহী সম্পাদক মো: জাভেদ ইকবালসহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।
আলোচনায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, নৈতিকতা ও দায়িত্বশীলতা একজন সাংবাদিকের মূল শক্তি। সাংবাদিকতার নামে চাঁদাবাজি এবং কপি-পেস্ট প্রতিবেদনের মাধ্যমে সমাজে নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে—এমন কার্যক্রম কঠোরভাবে পরিহার করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে জেলার ১৩টি উপজেলার প্রতিনিধিদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়া হয়। এ সময় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে একে অপরের সঙ্গে সহযোগিতার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানের পরে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে নাসিম খানের শারীরিক সুস্থতা কামনা করা হয়।