1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

পার্টি নেতা বীর মুক্তিযোদ্ধা নূর রহমান সেলিমের সুস্থতা কামনায় দোয়া চেয়ে গণতন্ত্রী পার্টির বিবৃতি

দিলোয়ার হোসাইন নানক।। 
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

 

নতুন বাংলাদেশ গড়তে গণতন্ত্রী পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম দিনরাত পরিশ্রম করেছেন। দেশের মানুষের কল্যাণের জন্য তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে পার্টির পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে।

শুক্রবার,১৬ মে বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তার রোগ মুক্তি কামনায় করা হয়।

গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ্ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যুক্ত বিবৃতিতে রোগ মুক্তি কামনা করে এক যুক্ত বিবৃতিতে বলেন,গণতন্ত্রী পার্টির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান প্রেসিডিয়াম সদস্য সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম দীর্ঘদিন যাবত গুরুতর অসুস্থ। গত ১২/১৩ দিন আগে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন সি.সি.ইউতে থাকার পর এনজিও গ্রাম করার জন্য ইব্রাহিম কার্ডিয়াকে নেয়া হয়। সেখানে এনজিও গ্রাম করার পর ছোট-বড় ১২ টি ব্লক ধরা পড়েছে। ১৭মে হৃদরোগ বিশেষজ্ঞদের একটি বোর্ড তাঁর পরবর্তী চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলেও পারিবারিক সূত্রে জানা গেছে। -সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং