
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় নন-গভর্নমেন্ট অর্গানাইজেশন (এনজিও) আশা’র সদস্যদের হাঁস পালনের উপর দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ১৪ই মে সকাল ১০টায় বিজয় কেতন রেস্টেুরেন্টের হল রুমে আশা’র ৩০ জন নারী- পুরুষ সদস্যকে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
ইটনা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা গোলাম মোহাম্মদ মেহেদী ও মিঠামইন উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হিজায়েল মাহমুদ, আশা’র ৩০ জন সদস্যকে প্রশিক্ষণ দেন। যাতে তারা হাঁস মুরগির বড় আকারের খামার পরিচালনা করতে পারেন।
আশার প্রশিক্ষক জানান, ইটনা উপজেলায় আশার সদস্য সংখ্যা দুই হাজার দুইশ জন। পর্যায়ক্রমে বাকি সদস্যদেরও এই প্রশিক্ষণ দেয়া অব্যাহত থাকবে। প্রশিক্ষণ শেষে আশা থেকে খামার স্থাপনের জন্য ঋণ প্রদান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন আশা’র জেলা ম্যানেজার ফজলুল হক মিন্টু ও ইটনা উপজেলা আশা’র ব্রাঞ্চ ম্যানেজার মো মোশাররফ হোসেন প্রমুখ।
Leave a Reply