কিশোরগঞ্জের করিমগঞ্জে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা ডাকাতি মামলার এক সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. সাইফুল ইসলাম হিরা(২৪) করিমগঞ্জ উপজেলার সাকুয়াবাজার মুন্সিবাড়ীর মো. ইদ্রিস আলীর ছেলে।
শনিবার, ১০ মে সকাল সোয়া ৯টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে করিমগঞ্জ উপজেলার মুড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।