কিশোরগঞ্জের করিমগঞ্জে গুণধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যেগে এক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
শুক্রবার, ৯ মে সকাল ১০ টায় উরদিঘী দাখিল মাদরাসায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ -৩ (করিমগঞ্জ -তাড়াইল) আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী ডা.জেহাদ খান এ ক্যাম্পের উদ্বোধন করেন। ক্যাম্পে ২ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন।
এ মেডিকেল ক্যাম্পে আনুমানিক ৫ শতাধিক রোগিকে চিকিসাসেবা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও জামায়াত নেতা সোহেল রানা ভূঁইয়া,উরদিঘী দাখিল মাদরাসার সুপার ও জামায়াত নেতা মাওলানা মাহতাব উদ্দিন,সহকারী সুপার নূরুল ইসলাম,আলহাজ্ব রঙ্গু খান মেমোরিয়াল মহিলা আলিম মাদরাসার সহকারী সুপার ও জামায়াত নেতা আলী নেওয়াজ, জামায়াত নেতা শাহ ফয়জুল্লাহ,গুণধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক বদিউজ্জামান শরীফ,সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান প্রমুখ।