কিশোরগঞ্জের পাকুন্দিয়া ৩য় শ্রেণির এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
শনিবার, ৩মে দুপুরে ঘটনাটি উপজেলার সুখিয়া বাজার সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতে সংঘটিত হয়।
ভিকটিম ১১ বছরের শিশু ও তামিরুল উম্মাহ কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার ৩য় শ্রেণির ছাত্র।
অভিযুক্ত রিপন মিয়া (৫০) উপজেলার সুখিয়া এলাকার মৃত সোবহানের ছেলে।
জানা গেছে, শিশুটি তার আরেক সহপাঠিকে নিয়ে বাড়ি থেকে বাজারের দিকে যাওয়ার পথে মো. রিপন মিয়ার সুকৌশলে তার ভুট্টা ক্ষেতের উঠানো ভুট্টা তার মাথায় তুলে দেওয়ার কথা বলে সেখানে নিয়ে যায়। পরে সেখানে তার হাতে থাকা কাস্তে দেখিয়ে ভয়ভীতি দেখায় এবং শিশুটিকে বলৎকার করে।
শিশুটি বাড়িতে গিয়ে তার সাথে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিলে তার অবিভাবক ঐ দিন রাতেই পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিচ্যানেলফোরকে বলেন, অভিযোগ পেয়েছি। আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।