1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

কিশোরগঞ্জের রাতাবোর চাল ও পনির পেল জিইআই সনদ

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

 

ঐতিহ্যের স্বীকৃতি হিসেবে এবার কিশোরগঞ্জের রাতা বোর চাল ও পনির পেয়েছে জিআই (ভৌগলিক নির্দেশক) সনদ।

বুধবার, ৩০ এপ্রিল সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকসা ও ট্রেডমার্কস অধিদফতরের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবসের এক অনুষ্ঠানে কিশোরগঞ্জের এ দুটি ঐতিহ্যবাহী পণ্যকে জিআই সনদ দেয়া হয়। কিশোরগঞ্জের এ দুটি পণ্য ছাড়াও অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার আরো ২৪টি পন্যকে জিআই সনদ দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে এ সনদ গ্রহণ করেন কিশোরগঞ্জের ডিসি ফৌজিয়া খান।  

অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন শিল্প  সচিব মো. ওবায়দুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, তাঁত বোর্ডের কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট জেলার ডিসিগণসহ নওগাঁ জেলার বদলগাছি উপজেলার নাকফজলি আমচাষি সমবায় সমিতির সদস্যগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং