1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

বর্ষিয়ান জননেতা পঙ্কজ ভট্টাচার্যের ২য় মৃত্যুবাষির্কী  স্মরণে গণতন্ত্রী পার্টির যৌথ বিবৃতি

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

বর্ষিয়ান জননেতা পঙ্কজ ভট্রাচার্যের ২য় মৃত্যু বাষির্কীতে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বিবৃতি দিয়েছেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আরশ আলী,ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল বিকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক স্মরণ যৌথ বিবৃতিতে তারা  জানান, এ দেশের বাম, প্রগতিশীল আন্দোলনের অন্যতম পথিকৃৎ,স্বাধীন সোনার বাংলা আন্দোলনের  একমাত্র আসামি,ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি, স্বাধীনতা উত্তর ন্যাপের সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা পংকজ ভট্রচার্যের ২য় মৃত্যু বাষির্কী  উপলক্ষে গভীর শোক প্রকাশ করেছেন। তার বিদেহী আত্নার শান্তি কামনা করে বাংলাদেশের গণ মানুষের মুক্তির সংগ্রামে নিবেদিত প্রাণ মানবতার এই নেতার মহা প্রয়াণে দেশ একজন প্রকৃত দেশপ্রেমিক রাজনীতিককে হারিয়েছে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ।

আজ গণতন্ত্রী পার্টির পক্ষে থেকে ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.শহীদুল্লাহ সিকদারের  নেতৃত্বে প্রয়াত নেতার অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ  অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কামরুল ইসলাম, সম্পাদক মন্ডলীর সদস্য মিরাজুল ইসলাম জামান,ফখর উদ্দিন আহমেদ খোকনসহ নেতৃবৃন্দ। –সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং