1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

কিশোরগঞ্জের শোলাকিয়ায় অটোরিকসার ধাক্কায় তরুণী নিহত

বুরহান খান, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৪০৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ শহরের শোলাকিয়ায় একটি বেপরোয়া ব্যাটারিচালিত অটোর ধাক্কায় উর্মি (১৮) নামের এক তরুণী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

মঙ্গলবার, ১৫ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে শোলাকিয়া বনানী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উর্মি চরশোলাকিয়া এলাকার মহরম আলীর মেয়ে। সেলাইয়ের কাজ শিখার জন্য সে বাড়ি থেকে বের হয়েছিল।

এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

নিহতের পরিবার জানিয়েছে, তারা কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করবেন না। তবে সচেতন নাগরিক সমাজ এই ঘটনায় দোষিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও অবৈধভাবে অটো চালানো বন্ধে প্রশাসনের জোরালো ভূমিকা কামনা করেছেন।

এ বিষয়ে জানতে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বিডিচ্যানেল ফোরকে জানান, দোষি অটো চালককে ধরতে চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং