কিশোরগঞ্জের নগুয়ায় অনুষ্ঠিত হলো ৫৩ তম বিশ্ব খাওয়া উৎসব। সোমবার, পহেলা বৈশাখের রাত ৯টায় শুরু হওয়া এই ব্যতিক্রমী সামাজিক অনুষ্ঠান এখন শহুরে ঐতিহ্যে পরিণত হয়েছে।
বিশ্ব খাওয়া’ উৎসবের বিশেষত্ব হলোেএলাকার সবাই মিলে একত্রে রান্না করে এবং সেই খাবার ভাগ করে খায়। এতে ধনী-গরিব, ছোট-বড়, সকল শ্রেণি-পেশার মানুষ এক কাতারে বসে খাবার গ্রহণ করেন। এই ঐতিহ্য এলাকায় সৃষ্টি করেছে পারস্পরিক সহমর্মিতা, সৌহার্দ্য ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।উৎসবে অংশগ্রহণের জন্য টিকিট মূল্য নির্ধারণ করা হয় ৩০০ ও ৫০০ টাকা। আয়োজক কমিটির তত্ত্বাবধানে ছিল আকর্ষণীয় লটারি ড্র, যেখানে ছিল বিভিন্ন উপহার ও পুরস্কার। এতে অংশগ্রহণকারীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
স্থানীয়দের ভাষ্যমতে, "বিশ্ব খাওয়া শুধু একটি উৎসব নয়, এটি আমাদের এলাকার পরিচয় ও গর্ব। সবাই মিলে রান্না করা ও খাওয়া আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে।"
আয়োজকরা জানান, আগামী বছর আরও বড় পরিসরে এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে যুক্ত করতে নেয়া হচ্ছে নানা উদ্যোগ।