1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

হোসেনপুরে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন 

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

 

‘‎‎মাদকের বিরুদ্ধে সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন’ এমন স্লোগান বুকে ধারণ করে কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক,জুয়া, চুরি,হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন ‎কর্মসূচি পালিত হয়েছে।

‎শনিবার, ১২ এপ্রিল মানবিক সংগঠন আস্থা’র আয়োজনে উপজেলার টান সিদলা এলাকার সিদলা মোড়ে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।এতে অংশ নেন স্থানীয় ছাত্র,যুবকসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ। 

‎এ সময় বক্তব্য  রাখেন মাদক বিরোধী সংগঠন ‘আমানিকের’ সদস্য শফিকুল ইসলাম এবং মানবিক সংগঠন আস্থার সদস্য ইশাত ও স্থানীয় সমাজসেবী আল আমিন পাঠান,সবুজ মিয়া, আকরাম হোসেন প্রমুখ।

‎এ সময় বক্তারা অবিলম্বে মাদক ও জুয়া বন্ধ না হলে আরো কঠিন কর্মসূচির ডাক দেয়ার  হুঁশিয়ারি দেন। বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক ও জুয়া এ অঞ্চলের অন্যতম বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এর ফলে সমাজে চুরি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণসহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রমের প্রসার ঘটছে। দ্রুত মাদক নির্মূল করতে না পারলে অচিরেই সামাজিক বন্ধন ভেঙে পড়বে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং