আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জুলাই অভ্যুত্থানে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাই।
শনিবার, ২২ মার্চ গুরুদয়াল সরকারি কলেজের শহিদ মিনারের সামনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, শহিদদের জীবন ফিরিয়ে না দিয়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে এ দেশে পূর্নবাসন করতে দেয়া হবে না।
সংগঠনের আহ্বায়ক কনক রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে দিয়ে বলেন, আওয়ামী লীগকে পুর্নবাসন করতে হলে আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে। অনুষ্ঠান শেষে বিক্ষোভকারীরা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন।