কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দারিদ্র বিমোচনে যাকাত ভিত্তিক অর্থনীতি ও তাকওয়া শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) কুলিয়ারচর বাজারস্থ এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ও কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাও. মুহাম্মদ মাহবুবুর রহমান আবেদী।
এসময় জামায়াতে ইসলামী কুলিয়ারচর পৌর শাখার সভাপতি মুহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার সেক্রেটারি মাও. মশিউর রহমান মহসিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুল আলম, সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের আহমদ, জামায়েত ইসলামী উছমানপুর ইউনিয়ন শাখার সভাপতি ডা. ইকবাল হোসাইন, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. উসমান মিয়া, পৌরসভার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মু্হাম্মদ শহীদুল্লাহ্ ও বিভিন্ন পেশাজীবি ও ব্যবসায়ীগণ।
আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন জামায়াতে ইসলামী কুলিয়ারচর পৌরসভার ৯ নং ওয়ার্ডের সভাপতি মাও. মো. নজরুল ইসলাম।