রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতাল)সহকারী প্রক্টর ও কিশোরগঞ্জ জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.মো:এরশাদ আহসান সোহেলের উদ্যোগে বিএনপির ইফতার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ১৮ মার্চ সন্ধ্যায় নিয়ামতপুর স্কুল এন্ড কলেজের মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস,যুব বিষয়ক সম্পাদক ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম ভিপি সুমন,করিমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল সিকদার,যুগ্ন সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু,কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন প্রমুখ।