
রাজশাহী নার্সিং ইনস্টিটিউটে অধ্যায়নরত কিশোরগঞ্জের মেয়ে জিলফা জাহান ইন্নিকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার অপপ্রচার চালিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার প্রতিবাদে ও ধর্ষকদের ফাঁসির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে।
শনিবার, ১৫ মার্চ দুপুর ১২ টায় শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন চত্বরে ছাত্র জনতার ব্যনারে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা সিপিবি সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও অ্যাডভোকেট এম এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিদিনের কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুদ্দিন আহমেদ লেলিন, কালের নতুন সংবাদ’র সম্পাদক খায়রুল ইসলাম, বাংলাদেশ বেতারের শিল্পী হোসনেআরা মমতাজ, আবৃত্তিকার রুমা আক্তার, নাট্যশিল্পী হারুন রশীদ, সহকারী অধ্যাপক সামিউল হক মোল্লা, মৎসজীবি দলের সাধারণ সম্পাদক শ্যামল মিল্কী, শিক্ষক আবুল হোসেন বিএসসি, নিহত ইন্নীর পিতা সাংবাদিক ও নাট্যশিল্পী ছড়াকার সাদেকুর রহমান রতন। এ সময় বক্তারা ইন্নির খুনিদের ৯০ দিনের মধ্যে বিচার করার দাবি জানান।
উল্লেখ্য , রাজশাহীর বহরমপুর এলাকার মেহেদী হাসান নিপুর ভাড়া বাসায় গত ১৬ জানুয়ারি ফাঁসিতে ঝুলানো অবস্থায় ইান্নির মরদেহ পাওয়া যায় পরবর্তীতে বাড়িওায়াল ও হত্যার সাথে জাড়িতরা নাটকীয় ভাবে ইন্নির মরদেহ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী মহল ধষর্ক ও খুনীদের বাঁচাতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। ফলে মামলা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। অবশেষে গত ৭ মার্চ নিহত ইন্নির বাবা সাদেকুর রহমান রতন বাদি হয়ে রাজশাহীর রাজাপড়া থানায় (আর,এম,পি) তে মামলা দায়ের করেন।
Leave a Reply