1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

মিঠামইন হাওরে জলমহালের ৯০ লাখ টাকার মাছ লুট, থানায় অভিযোগ দাখিল

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কাটকাল ইউনিয়নের জলনোয়াগাঁও ও জলকাটখালের বড় গোফ ও ছোট গোফ নামক জলমহলের প্রায় ৯০ লাখ টাকার মাছ লুট হয়েছে বলে জলমহালের মালিক বিপ্লব মিয়া মিঠামইন থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তার লিখিত অভিযোগের বিবরণ থেকে জানা যায়,  শনিবার, ১ মার্চ  সকাল থেকে বিকাল পর্যন্ত মিঠামইন, অষ্টগ্রাম, বানিয়াচং ইত্যাদি উপজেলা সমূহের বিভিন্ন গ্রামের হাজার হাজার মাছ শিকারী পলো, অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল দিয়ে জলমহালে প্রবেশ করে জলমহলে রক্ষিত বোয়াল, আইর, পাবদা, রুই, কাতলা, চিংড়ি, গোলসাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে লুট করে নিয়ে যায়। বিষয়টি সম্পর্কে মিঠামইন থানার অফিসার ইনচার্জ এর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে অভিযোগ পেয়েছি, অভিযোগটি খতিয়ে দেখছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং