1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় বাজিতপুরে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গ্রেফতার   

স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের বাজিতপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নজরুল ইসলাম খোকন।

বুধবার, ২৬ ফেব্রুয়ারি রাতে বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন বিডিচ্যানেলফোরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার বিকেলে বাজিতপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি সকালে গ্রেফতার আসামিকে পুলিশ প্রহরায় কিশোরগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন জানান, বাজিতপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলা এজহারভূক্ত মামলার আসামি হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নজরুল ইসলাম খোকনকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং