1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

হোসেনপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

স্টাফ রিপোর্রটার,হোসেনপুর,কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে হোসেনপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ২৫ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে র‌্যালি ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান, উপজেলা কৃষি অফিসার একেএম শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী গালিব মুরর্শীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জ্বল, উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ উসমান গনি, উপজেলা সমবায় অফিসার গোলাম মোরশেদ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো: শফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো : সাহাবুল ইসলাম,মো: ইমরান হোসেন ও উপজেলা নির্বাহী অফিসের উপ- প্রশাসনিক  কর্মকর্তা স্বপন কুমার বর্মণসহ সাংবাদিক, সুধীজন, উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।

সভায় জনমুখী স্থানীয় সরকার গড়ে তোলা,সেবার মান উন্নত করা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ বিষয়ে আলেচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং