ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আট আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
রবিবার, ২৩ ফেব্রুয়ারি আদালতে সোপর্দ করা হয়। এর আগে শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতার ৮জনের মধ্যে, পারভেজ ভূইয়া (২০) নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কাওলিকান্দা গ্রামের আবুল কালাম ভূইয়ার ছেলে, শুভ মিয়া (১৯), নরসিংদী জেলার পলাশ উপজেলার সুলতানপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে, আশরাফুল ইসলাম (২৫) ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকার ভাটি ঘাগড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে, আবু বকর সিদ্দিক (২৬)ফুলবাড়ীয়া উপজেলার নয়ানবাড়ী গ্রামের মৃত ফজলুল হকের ছেলে, আবুল বাশার (৪৩) ঈশ্বরগঞ্জ উপজেলার চরাশিয়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে, মনিরুজ্জামান ওরফে শামীম (৩৫) উপজেলার উত্তর বনগাঁও গ্রামের মৃত ওমর আলীর ছেলে ও বাবুল ওরফে ইয়াছিন (৩৯) বিজয়পুর গ্রামের সুবেদ আলী ইলাইয়ের ছেলে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, আঠারবাড়ী পুলিশ তদন্তকেন্দ্র থেকে পুলিশকে জিম্মি করে আসামি ছিনতাই ঘটনায় ৬ জন ও চুরি মামলায় ২ আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। জনগণের নিরাপত্তা এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা সবসময় তৎপর আছি। স্থানীয় জনগণ যদি আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেন, তবে অপরাধ দমনে আরও সঠিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে বলে জানান।