1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় হোসেনপুরের একজন নিহত, আহত ৪

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ভালুকায় পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হোসেনপুরের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নারীসহ ৪ জন।

শনিবার, ২২ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কে ধীতপুর বাজারে দুর্ঘটনাটি ঘটে।

নিহত পল্টন (৫০) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার চরজিনারী গ্রামের হাসেন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক।

আহতদের মধ্যে নীলা আক্তার (৩০) নামে একজন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি ঢাকার নবাবগঞ্জের বাছেন বেপারীর মেয়ে।

জানা গেছে, সকালে উপজেলার ধীতপুর বাজারে ভালুকা-গফরগাঁও সড়কে ভালুকাগামী সিএনজি ও গফরগাঁওগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক পল্টন ঘটনাস্থলেই নিহত হন এবং সিএনজির চার যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও দুইজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ।

পরে স্থানীয়রা পিকআপচালক তৌকির আহমদকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করে।

ভালুকা মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) দুলাল চন্দ্র কুন্ডু জানান, ওই ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং