1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় একজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এক এজহার নামীয় আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো.  হুমায়ুন কবির (৪৮) কিশোরগঞ্জ সদর উপজেলার দক্ষিণ রাজকুন্তি এলাকার -মৃত আ. কাদিরের ছেলে।

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিযনের দক্ষিণ রাজকুন্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) জুয়েল চাকমা।

গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং