
কিশোরগঞ্জের বাজিতপুরে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার দুইজনের মধ্যে মো. আবদুল্লাহ (৩৪), নেত্রকোনা সদর উপজেলার বানুয়াপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে ও মোজাম্মেল (৩৩) একই উপজেলার রাইদুম রুহী এলাকার মো. আবুল কাহেরের ছেলে।
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার উজানচর বাসস্ট্যান্ড সংলগ্ন জনৈক বাদল মিয়ার ‘লুবনা ট্রেডার্স’ নামক দোকান ঘরের পিছনমুখী পাকা রাস্তায় কটিয়াদী টু ভৈরব মহাসড়কের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) জুয়েল চাকমা।
এ বিষয়ে বাজিতপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে ও আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply