1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

নান্দাইলে বাস ও ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত, আহত চার

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সুমন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া ইজিবাইক চালকসহ আহ হয়েছেন আরো চারজন।

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি দুপর ১২টার দিকে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার দশালিয়া জোরদীঘিরপাড় নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন মিয়া (২৫) নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের দক্ষিণ চন্ডিপাশা গ্রামের মো. শহিদ মিয়ার ছেলে। সুমন মিয়া পেশায় একজন পিকআপ চালক।

এছাড়া আহতরা হচ্ছেন- নান্দাইল উপজেলার আচারগাঁও নাখিরাজ গ্রামের মৃত আহম্মদ হোসেনর ছেলে, জয়নাল আবেদীন(৬৫), চন্ডিপাশা ইউনিয়নের নিজ বানাইল গ্রামের মৃত হামিদ ব্যাপারীর ছেলে, মোকসেদ আলী (৫৮), ঘোষপালা গ্রামের অটোচালক সাদেকুর রহমান (৫৭) ও বারুইগ্রামের সোলেমান মিয়া (৫৫)।

দুর্ঘটনায় আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় (ঢাকা মেট্টো- ব ১৪-৫৬০০) শ্যামল ছায়া বাসটি জব্দ করা হলেও বাস চালক সুকৌশলে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নান্দাইল চৌরাস্তা থেকে আসা ইজিবাইকটি  ভৈরবগামী শ্যামলছায়া বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে সুমন মিয়া ঘটনাস্থলেই নিহত হন।  

নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. খোরশেদ আলম বিডিচ্যানেল ফোরকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং