1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন নান্দাইলের ওসি ফরিদ আহম্মেদ

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ আহমেদ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার পেয়েছেন।

জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণাকারী সাহসী ও তারুণ্যদীপ্ত ওসি ফরিদ আহমেদ মাদক উদ্ধার, হত্যা মামলা ও ওয়ারেন্টভ‚ক্ত আসামি গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তিনি।

রবিবার, ২রা ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: রায়হানুল ইসলামের পদোন্নতি সূত্রে প্রস্থান উপলক্ষ্যে বিশেষ কল্যাণ সভায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের হাত থেকে তিনি জেলার শ্রেষ্ঠ পুরষ্কার গ্রহণ করেন। তিনি নান্দাইল মডেল থানায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোরভাবে দায়িত্ব পালন করার পাশাপাশি মানবিক ওসি হিসাবেও বেশ প্রশংসিত হয়েছেন।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ বিডিচ্যানেল ফোরকে বলেন, এ অর্জন আমার একার নয়, এটা আমার থানার স্টাফসহ নান্দাইলের সচেতন নাগরিকের। এছাড়া এটা আমার অন ডিউটি। জুয়া ও মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স অব্যাহতসহ অপরাধী সে যেই হোক না কেন  তাকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। এজন্য থানা পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বায়ক জানাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং