ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারামিনা সাত্তারের সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ২১ জানুয়ারি নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে নান্দাইলের উন্নয়ন ও জনসেবায় সরকারের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা চেয়ে সভাপতির স্বাগত বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
স্বাগত বক্তব্য শেষে খাদ্য, স্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, পরিবেশ-পরিচ্ছন্ন ও জুয়া-মাদকসহ নান্দাইল উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সাংবাদিকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক হান্নান মাহমুদ, এনামুল হক বাবুল, শামছ-ই-তাবরীজ রায়হান, আলম ফরাজী, এবি সিদ্দিক খসরু, শামসুজ্জামান বাবুল, বিল্লাল হোসেন, হুমায়ূন কবীর, আহসান কাদের মাহমুদ, মুখলেছুর রহমান, আর.জে মিন্টু ও শাহজাহান ফকির প্রমুখ। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহসান উল্লাহ ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আকন্দসহ নান্দাইলের কর্মরত সাংবাদিকগণ।
সাংবাদিকদের বক্তব্য শেষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার সমাপনী বক্তব্যে বলেন, এ নান্দাইল উপজেলার আলো-বাতাসে আপনারা বড় হয়েছেন, এখানকার মাটি ও পানি আপনাদের হৃদয়ের সাথে মিশে আছে। আমি আপনাদের তথা জনগণের সেবক মাত্র। নান্দাইলের প্রতিটি সমস্যা দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতায় দূর করে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নান্দাইল গড়ার প্রত্যাশা ব্যক্ত করছি। পরিশেষে ইউএনও’র দরজা সবার জন্য উন্মুক্ত রাখার। পাশাপাশি সরকারি হোয়াটসঅ্যাপ নাম্বারে যেকোন সময় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।