1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

স্টাফ রিপোর্টার, ভৈরব-কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ভৈরবে পাগলা কুকুরের এলোপাথারী কামড়ে ৩০ জন আহত হয়েছেন-এমন খবর পাওয়া গেছে।

শুক্রবার, ১৭ জানুয়ারি বিকেল থেকে রাত ১০টা নাগাদ উপজেলার শিমুলকান্দি, উপজেলা পরিষদের সামনে, ভবানীপুর, সাদেকপুর, স্টেডিয়ামপাড়া, চণ্ডিবের, গাছতলাঘাটসহ উপজেলা সদরের বিভিন্নস্থানে পাগলা কুকুরের কামড়ে  আহত হওয়ার এ ঘটনা ঘটে।

আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পৌর সদরের বিভিন্ন বেসরকারী ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসহ ভ্যাকসিন নিয়েছেন বলে জানা গেছে। পাগলা কুকুরের কামড়ের ভয়ে কয়েকটি এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মো. মেহেদি হাসান বিডিচ্যানেল ফোরকে জানান, তারা এ পর্যন্ত এ ঘটনায় আহত অন্তত ২০ জনকে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং