1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

পাকুন্দিয়ায় কোদালিয়া এলাকায় আগুনে দুই বসতঘর পুড়ে ছাই 

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা কোদালিয়া এলাকার নাদিয়া বাড়ির আনোয়ার হোসেন আনারের বাড়িতে আগুন লেগে দুই বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।  অগ্নিকাণ্ডে দুই  বসত ঘরের সব কিছু ভস্মীভূত হয়ে হয়েছে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

বুধবার, ৮ জানুয়ারি দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই মালামালসহ ঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়।

পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, দুপুরে ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে তারা এসে আগুন নিভানোর কাজ শুরু করে। আগুন নিভানোর আগেই দুইটি বসত ঘরসহ একটি  রান্না ঘর পুড়ে যায়।

তিনি জানান, কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্তের পরে জানানো যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং