1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

ঝালকাঠিতে যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

 

ঝালকাঠিতে মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী এক যুবককে নৃশংসভাবে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক সুদেব হালদার জেলা সদরের বেতরা গ্রামের সুবোধ হালদারের ছেলে।

মঙ্গলবার, ৭ জানুয়ারি সকালে বাড়ির পাশের রাস্তার পাশের ফসলের জমিতে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মা শেফালী রানী হালদার জানান, গতকাল রাত ১০টার পর সদর উপজেলার বাউকাঠি বাজারে নিজের মোবাইল ফোনের সরঞ্জাম ও সার্ভিসিংয়ের দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন যুবক সুদেব হালদার। কিন্তু রাতে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করা হয়। 

মঙ্গলবার সকাল বেলা বাড়ির কাছেই রামপুর নাম গ্রামের রাস্তার পাশের ফসলের জমিতে সুদেবের রক্তাক্ত দেখতে পান তারা। এলাকায় ছেলের সাথে কারও শত্রুতা নেই জানিয়ে কান্নায় হাউমাউ করে কেঁদে ওঠেন মা শেফালী বেগম। নিহত যুবকের বৃদ্ধ মা-বাবা ও পরিবারের সদস্যদের কান্নায় এসময় পুরো এলাকা ভারী হয়ে উঠে।

এদিকে এ ঘটনার খবর পেয়ে মুহূর্তের মধ্যে আশপাশের শতশত লোকজন ছুটে আসেন। তারা এ হত্যাকাণ্ডে হতবাক। নিরীহ ও শান্ত স্বভাবের এ যুবকের সঙ্গে কারও শত্রুতা নেই জানিয়ে এলাকাবাসী তদন্ত করে এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং