কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী গ্রামে প্রতিষ্ঠিত জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর দুপুরে বিদ্যালয় চত্বরে "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি" জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. এ. কাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো. ফরিদুল হাসান টুটুল, আবুল কাসেম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল বিউটি আক্তার, বাংলা বাজার আদর্শ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সৈয়দা নাছিমা আক্তার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও ৪ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মো. জাহের মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. সলিম উল্লাহ, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম বিপ্লব, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক মো. মেজবাউল হক খোকা ও কুলিয়ারচর শাখার সাধারণ সম্পাদক মো.শামীম মিয়া প্রমুখ।