1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে শ্রমিক দলের আনন্দ মিছিল

উবায়দুল্লাহ রুমি,স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর শাখার  নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ায় দেশ নায়ক তারেক রহমান, কেন্দ্রীয় শ্রমিক দল কমিটি ও ময়মনসিংহ জেলা কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে।

সোমবার, ৩০ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে  আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। 

জানা যায়, গত ২৬ ডিসেম্বর নবগঠিত কমিটিতে তাজুল ইসলাম রয়েলকে আহ্বায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট ঈশ্বরগঞ্জ উপজেলা  এবং তোফাজ্জল হোসেনকে আহ্বায়ক ও হাদিস মিঞাকে সদস্য সচিব করে ১৫ সদস্য  বিশিষ্ট ঈশ্বরগঞ্জ পৌর শাখা কমিটির অনুমোদন দেন  ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন।

উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক তাজুল ইসলাম রয়েলের নেতৃত্বে পৌর শহরের ছাগল বাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ছাগল বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা শ্রমিক দলের যুগ্ন আহ্বায়ক খলিলুর রহমান বাচ্চু, আবু তাহের, ফরিদ হাসান, মঞ্জুরুল হক, শামছুল হুদা দুলাল, সদস্য আলী ইসলাম, আকাইদ হাসান, হুমায়ুন কবির, পৌর শ্রমিক দলের আহবায়ক তোফাজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোস্তফা, জামাল হোসেন, আব্দুল কাদির, সদস্য সচিব হাদিস মিঞা, সদস্য আমিনুল ইসলাম, হাবিবুর রহমান, কামরুল হাসান, দুলাল মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং