1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ১

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় দ্বায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর একটি টিমসহ যৌথবাহিনীর অভিযানে চাঁদাবাজি, ছিনতাই ও চুরিসহ একাধিক মামলার আসামি আলমগীর মিয়া(৩৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার,২৭ডিসেম্বর রাতে তাকে গ্রেফতার করে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। 

শনিবার, ২৮ ডিসেম্বর দুপুরে তাকে আদালতে প্রেরণ করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস।

গ্রেফতার আলমগীর ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের তেলুয়ারি গ্রামের হোসেন আলীর ছেলে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রজিত কুমার দাস বিডিচ্যানেল ফোরকে বলেন, যৌথবাহিনীর অভিযানে আলমগীর নামে একজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আলমগীরের নামে থানায় চাঁদাবাজি, চুরি-ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা ও জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং