
চীনের তৈরি ৪০টি উন্নত স্টিলথ যুদ্ধবিমান কিনতে বেইজিংয়ের সাথে আলোচনা করছে ইসলামাবাদ। উন্নত প্রযুক্তির এই যুদ্ধবিমান পাকিস্তানের কাছে গেলে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য পাল্টে যাবে। এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পাকিস্তান ভারতকেও ছাড়িয়ে যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
আজ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের তৈরি এই যুদ্ধবিমান হলো ফাইটার জেট জে-৩৫এ। এটি চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট। যুক্তরাষ্ট্রের পর চীন একমাত্র দেশ যাদের দুটি পঞ্চম প্রজন্মের সামরিক যুদ্ধবিমান রয়েছে। একে যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যুদ্ধবিমান এফ-৩৫ এর প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়।
Leave a Reply