প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:২২ পি.এম
পাকুন্দিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার , ২৩ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বিল্লাল হোসেন ।
এসময় বক্তব্য রাখেন , পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াত হোসেন, একাডেমি সুপারভাইজার শারফুল ইসলাম চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান মো. শামছু উদ্দিন, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু প্রমুখ।
সভায় সাংবাদিক ও উপজেলা শিক্ষা অফিসার, সমাজসেবা অফিসারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর প্রধান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
পাকুন্দিয়া উপজেলা বিভিন্ন ইউনিয়নের বাল্যবিয়ে, গরু চুরি, কিশোর গ্যাং, মাদক নির্মূলের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা।
Copyright © 2026 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒. All rights reserved.