1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার হামলার মামলায় হোসেনপুরে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

 

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার হামলার মামলায় কিশোরগঞ্জের হোসেনপুরে শ্রমিক লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিরজুলকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর দুপুরে পৌরসভার ঢেকিয়া মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

জানা গেছে, কিশোরগঞ্জ শহরের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। 

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন গ্রেফতারের বিষয়টি বিডিচ্যানেল ফোরকে নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং