1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে হোসেনপুরে বিক্ষোভ ও সমাবেশ

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের ওপর (জুবায়েরপন্থী) সাদপন্থীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে কিশোরগঞ্জের হোসেনপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর সকাল ১১টার টার দিকে ইমাম উলামা ও তৌহিদী জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি হোসেনপুর নতুন বাজার কেন্দ্রীয় ঈদগা ময়দান থেকে বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে  হাসপাতাল মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

মাওলানা আবুল কালাম ফারুকীর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা কারিমুল্লাহ,মওলানা নাজমুল হক ফয়সাল,মওলানাআসাদুজ্জামান, শামসুজ্জামান, মতিউর রহমান, হেলাল উদ্দিন, মোস্তাকিম, রইছ উদ্দিন খান দুলাল, হাসিম উদ্দিন, রফিকুল ইসলাম বাচ্চু, আবুল কাশেম (জুয়েল),এমদাদুল্লা ও আবুল পাতা নূরুল্লাহ প্রমুখ।

এছাড়াও এ সময় স্থানীয় তরুণ আলেম সমাজ ও তৌহিদি জনতা ও বাংলাদেশ তাবলিক জামাত (জুবায়েরপন্থী)-এর অনুসারীরা এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং