কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস।
বুধবার, ১৮ ডিসেম্বর সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, " প্রবাসী অধিকার আমাদের অঙ্গীকার , বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার " এ প্রতিপাদ্যে বিষয়কে সামনে নিয়ে এই দিবস পালিত হয়।
দিবসের শুরুতেই ছিল বর্ণাঢ্য র্যালি, শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার মো, বিল্লাল হোসেনের সভাপতিত্বে, পাকুন্দিয়া উপজেলার একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম সঞ্চালনায় আলোচনা সভায়
বক্তব্য রাখেন ,পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শাহজাহান , প্রবাসী মো. সবুজ মিয়া প্রমুখ।