1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

পাকুন্দিয়ায় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

 

জেলার পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগ নেতা মোতায়েম হোসেন স্বপন গ্রেফতার হয়েছেন।

রবিবার, ১৫ ডিসেম্বর রাতে পাকুন্দিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার স্বপন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও পাকুন্দিয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক।

সোমবার, ১৬ ডিসেম্বর সকালে গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াত হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, স্বপন বৈষম্যবিরোধী মিছিলে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি, তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং