কিশোরগঞ্জের পল্লীতে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো: জালাল ওরফে জালু (৩৫) ভৈরব উপজেলার লোন্দিয়া এলাকার মৃত জহির মিয়ার ছেলে।
শুক্রবার, ১৩ ডিসেম্বর বেলা সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর এলাকার ভৈরব টু কিশোরগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পার্শ্বে কামাল এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে।