1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

নান্দাইলে ইসকন নিষিদ্ধের দাবি ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে ইসকন নিষিদ্ধের দাবী সহ সরকারি আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার, ১ ডিসেম্বর নান্দাইল উপজেলার চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে এ প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

” ইসকনের ঠিকানা এ বাংলায় হবে না ” স্লোগানে স্লোগানে বিক্ষোভ মিছিলটি মহাসড়কসহ উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় তারা ইসকন সংগঠনকে নিষিদ্ধ করার পাশাপাশি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়। 

এসময় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং