
কিশোরগঞ্জের ভৈরবে চেকপোস্ট স্থাপন ও তল্লাসি চালিয়ে ১৮ বোতল বিদেশী মদসহ এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
গ্রেফতার মোছা. আকলিমা খাতুন (১৯) সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চানপুর এলাকার মৃত হাসান আলীর মেয়ে।
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর রাত সাড়ে ৩টার দিকে ভৈরব উপজেলা সদরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার সৈয়দ নজরুল ইসলাম সেতুর অনুমান ২শ’ গজ পশ্চিম প্রান্তে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর একটি বাস তল্লাসি করে ১৮ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. মোবারক হোসেন।
গ্রেফতার আসামিকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply