1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

 

“সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠি গণতন্ত্রের রক্ষা কবচ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সু-শাসনের জন্য নাগরিক সুজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার, ১২ নভেম্বর বিকেলে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ঈশ্বরগঞ্জ উপজেলা সুজনের সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আউয়াল, সদস্য সচিব আতাউর রহমান, উপজেলা সুজনের সহ-সভাপতি রতন ভৌমিক, মানিক চন্দ্র দেবনাথ, কোষাধক্ষ হাবিবুর রহমান হাবিব, সদস্য উবায়দুল্লাহ রুমি, শ্রাবণী কুর্মী, হাবিবুর রহমান, মোশাররফ হোসেন, আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং