1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

ত্রিশালে অটোচালকসহ ৩শ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

মো. মনির হোসেন,স্টাফ রিপোর্টার, ত্রিশাল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে অভিযান চালিয়ে প্রায় ৩শ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। 

শুক্রবার, ৮ নভেম্বর  সকালে ত্রিশাল মৎস্য আড়ত থেকে বিক্রির সময় এ মাছ জব্দ ও একজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে মাছের মালিক আব্দুল মালেক মাছ রেখে পালিয়ে যান।

ত্রিশাল উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস সূত্র জানায়, পিরানহা মাছ না চাষ করতে ও পিরানহার চাষ ও বিক্রি নিষিদ্ধের জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকালে ত্রিশাল মৎস্য আড়তে অভিযান চালান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম। এ সময় প্রায় ৩শ কেজি পিরানহা মাছসহ অটোচালক মামুন মিয়া (৩৫) কে আটক করেন। পরে জব্দ করা মাছগুলো  উপজেলা পরিষদের সামনে এনে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি)মো: মাহবুবুর রহমানের উপস্থিতে মাটির নিচে পুতে ফেলা হয়। সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, আটক অটো চালক মামুন মিয়া (৩৫) কে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে মাছের মালিক আব্দুল মালেক মাছ রেখে পালিয়ে যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং