1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

ইসরায়েলে অস্ত্র বিক্রির চুক্তি বাতিল স্পেনের

আন্তর্জাতিক ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

 

উগ্র ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের একটি কোম্পানির সাথে সই করা অস্ত্র চুক্তি বাতিল করে দিয়েছে স্পেন সরকার। এই চুক্তির আওতায় ইসরাইলি কোম্পানি থেকে স্পেনের সিভিল গার্ড পুলিশের জন্য গুলি কিনতে চেয়েছিল স্পেন।

মঙ্গলবার, ২৯ অক্টোবর ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তি বাতিলের কথা ঘোষণা করে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসন শুরুর পর থেকে স্পেন সরকার ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি না করার সিদ্ধান্ত বাস্তবায়ন করে আসছে। যদিও এটা গোলাবারুদ কেনার চুক্তি। তারপরও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তি বাতিলের জন্য প্রশাসনিক পদক্ষেপ নেয়া শুরু করেছে।’

স্পেনের সিভিল গার্ড পুলিশ ফোর্স গার্ডিয়ান লিমিটেড ইসরাইল থেকে ৬০ লাখ ৮০ হাজার ডলার মূল্যের নয় মিলিমিটার সাইজের দেড় কোটি গুলি কেনার চুক্তি করেছিল।

গত সপ্তাহে স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা ইসরাইল থেকে অস্ত্র কেনা বন্ধ করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটি বলেছিল, তারা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ রাখবে।

গত সপ্তাহে কয়েক শ’ স্প্যানিশ বুদ্ধিজীবী এবং শিল্পী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে একটি চিঠি লিখে ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। তারপরেই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং