1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

ত্রিশালে পুকুরে বিষ প্রয়োগ করে ২৫ থেকে ৩০ লাখ টাকার মাছ নিধন

মো. মনির হোসেন স্টাফ রিপোর্টার, ত্রিশাল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহ ত্রিশালে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ২৫ থেকে ৩০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।  

শনিবার, ১২ অক্টোবর, গভীর রাতে উপজেলার বইলর,কানহর এলাকায় মুহাম্মদ আলমগীর কবীরর এর পুকুরে এ ঘটনা ঘটে। 

বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।

সাপ্তাহিক সবুজ সময় পত্রিকার  সম্পাদক, দৈনিক বণিক বার্তা পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি ও ত্রিশাল প্রেসক্লাবের আহবায়ক আলমগীর কবির জানান ,প্রায় এক একর জায়গার উপর পুকুর খনন করে  মাছ চাষ করছি। এবার পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ২৩ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। শুক্রবার রাতে কে বা কারা  পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে পুকুর পাড়ে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে উঠছে । পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায়  ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।  ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ বলেন,খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং