1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

র‌্যাবের হাতে সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৫৫৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ: র‌্যাবের হাতে গ্রেফতার কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন

 

৫ অগাস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পর দায়ের করা মামলায় কিশোরগঞ্জ-২ কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক এমপি ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
বুধবার, ৯ অক্টোবর বেলা সাড়ে ৩টায় গোয়েন্দা নজরদারীর মাধ্যমে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. সোহরাব উদ্দিন পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের চকদিঘা গ্রামের মৃত হাজী মো. ওয়াহাব আলীর ছেলে।
সাবেক এই এমপি’র বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানাসহ মোট ৫টি মামলা রয়েছে। কিশোরগঞ্জ মডেল থানার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে বিডিচ্যানেল ফোরকে জানিয়েছেন, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো.আশরাফুল কবির।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ব্যবসায়ী মো. মতিউর রহমান এই মামলার বাদী।    

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং