1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

পাকুন্দিয়ায় হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

এম এ হান্নান পাকুন্দিয়া( কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। মারামারির ঘটনায় তাকে গ্রেফতার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে জানিয়েছেন র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক  স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল করিম।

গ্রেফতার রুহুল আমীন হিমেল হোসেন্দী কুমারপুর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে এবং হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার, ৩ অক্টোবর বেলা১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়বিঞ্চুপুর গ্রাম থেকে হিমেলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।তাকে পাকুন্দিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়,বেপরোয়া গতিতে ট্রাক চালানো নিয়ে রুবেল ও মতিউরের মধ্যে কথা কাটাকাটি হয়।এতে রুবেল ট্রাক রেখে চলে যায়।পরে হিমেলসহ কয়েকজন দেশীয় অস্ত্রসহ নিয়ে মতিউরের ওয়ার্কশপে ভাংচুর চালায়। এতে বাধা দিলে মতিউরকে মারধর করে হিমেল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং