1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

ইটনায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবিতে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

 

শিক্ষা ক্ষেত্রে বৈষম্য মানি না, মানবো না, শিক্ষা ক্ষেত্রে কালো আইন মানি না, মানবো না, পদায়নের কালো আইন, বাতিল করতে হবে, করতে হবে। এমন সব স্লোগানকে  সামনে রেখে ইটনা উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবার, স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষক শিক্ষিকাগণ এক মানববন্ধন করেন।

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় ইটনা উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ইটনা নুরপুর ডি.ডি মাদরাসার সহকারি শিক্ষক সিরাজুল ইসলাম আতশিসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্থরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশসানের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানব বন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইটনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম, থানেশ্বর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকন উদ্দিন ভূঞা, লাইমপাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান, ইটনা নুরপর ডি.ডি মাদরাসার সহকারী সুপার মো. শফিউল আলম, রাজেন্দ্র আশলতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঝন্টু রায়, বড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুধাংশু চন্দ্র বর্মন, জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুবেল আহমেদ, ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জীবু সুলতানা রুমা প্রমুখ।

পরে মানববন্ধন শেষে ইটনা উপজেলা নির্বাহী অফিসার এর বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং