প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ১০:০১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১১:২১ এ.এম
পাকুন্দিয়ায় ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডোবার পানিতে পড়ে ফারজানা আক্তার নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর সকালে পাকুন্দিয়া উপজেলার পাঠুয়াভাঙ্গা ইউনিয়ন ভিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ফারজানা আক্তার উপজেলার ভিটি পড়া এলাকার সৌদি প্রবাসী আবদুল হাকিমের কন্যা ।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফারজানা মা সকালে রান্না ঘরের কাজ করার সময় মায়ের অগোচরে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবা থেকে ফারজানা আক্তার উদ্ধার করে পাকুন্দিয়া হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানা উপপরিদর্শক এসআই নাজিম উদ্দিন ঘটনা সততা নিশিত করে বলেন থানায় অপমৃত্যু মামলা হয়েছে ।
Copyright © 2026 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒. All rights reserved.