1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

নান্দাইলে চপই দাখিল মাদ্রাসার সুপারের পদত্যাগের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের চপই দাখিল মাদ্র্রাসার সুপার মো. হারুন অর রশীদের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ১৫ সেপ্টেম্বর দুপুরে চপই দাখিল মাদ্রাসার সামনে চপই বাজার টু মেরেঙ্গা সড়কে এক দফা এক দাবি, সুপারের পদত্যাগের দাবি নিয়ে মানববন্ধন করে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা চপই দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। এছাড়া আব্দুল গাফফার নামে ওই মাদ্রাসার ইংরেজী শিক্ষক ১১ মাস অনুপস্থিত থাকা সত্বেও তার স্বাক্ষর জাল করে ১ লাখ ৯ হাজার ৮০০ টাকা উত্তোলন করে ভাগ-বাটোয়ারা করে সরকারি টাকা আত্মসাত করেছেন ওই সুপার। সরকারি বই বিক্রির টাকা আত্মসাত, নিয়োগ বাণিজ্য সহ তার (সুপারের) বিরুদ্ধে একাধিক ফৌজদারী মামলা রয়েছে। তাই মাদ্রাসা থেকে দুর্নীতিবাজ সুপারকে বহিষ্কার করার জন্য জোর দাবি জানিয়েছেন মানবন্ধনকারীরা।

এ বিষয়ে চপই দাখিল মাদ্রাসার সুপার মো. হারুন অর রশীদের যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি বস্তুনিষ্ঠ নয়, কিছু লোক আমার সাথে জেলাসী করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং